June 21, 2026, 5:51 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

মোল্লাহটে সেনাবাহিনীর অভিজানে মাদক এবং দেশি অস্ত্র সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি

মোল্লাহটে সেনাবাহিনীর অভিজানে মাদক এবং দেশি অস্ত্র সহ গ্রেফতার ২

 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

 

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন টিম মোল্লাহাট থানার পুলিশের সহযোগিতায় দুটি ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে।

 

অভিযানে উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের ৪ টি মাদক ও একটি হত্যা মামলার আসামি মোহিবুল্লাহ (৩০) পিতা- মৃত খবির উদ্দিন ও মোসা: তানিয়া আক্তার (৩৭) স্বামী- কবির মোল্লা, এদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বসতঘর ও আশপাশের এলাকা তল্লাশি করে এ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রামদা, ৮টি বড় ছুরি, ১ টি চাপাতি, ১টি নানচাক্কু ও ৩ টি ছোট ছুরি।

 

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকবিরোধী এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা