June 21, 2026, 5:01 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

নরসিংদীতে বেলাবতে নিখোঁজের তিনদিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র

নরসিংদীতে বেলাবতে নিখোঁজের তিনদিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর আজিমুল কাদের ভুইয়া নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা হতে মরদেহটি উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত আজিমুল কাদের ভুইয়া (৪০) বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারক।

 

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমুল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতেন না নিহতের পরিবার। নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খোঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওই খামারে থাকা সব মুরগিও উধাও হয়।

 

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত করে তার খোঁজ করার চেষ্টা শুর করেছিল। পরে আজ খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা