June 21, 2026, 4:38 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

পণ্য নিলামে চট্টগ্রাম বন্দরে স্মরণকালের রেকর্ড

এনামুল হক রাশেদী

পণ্য নিলামে চট্টগ্রাম বন্দরে স্মরণকালের রেকর্ড

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, নিরাপত্তা ঝুঁকি হ্রাস এবং বন্দরের কার্যক্ষমতা বাড়াতে স্মরণকালের সর্ববৃহৎ পণ্য নিলাম সম্পন্ন করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তত্ত্বাবধানে দীর্ঘদিন অখালাসকৃত প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্যের কারণে ভৌত ও আর্থিক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের আশঙ্কাও দেখা দেয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাস্টমস হাউস নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম স্থাপনায় সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, সংযোজনী ও আনুষঙ্গিক সামগ্রী’ শীর্ষক প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির পর জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন নিলাম প্ল্যাটফর্মে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতামূলক নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।

নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তীতে দরমূল্য, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর দরদাতার অনুকূলে পণ্য খালাস সম্পন্ন করা হয়।

কাস্টমস হাউস, চট্টগ্রাম জানায়, পণ্যের পরিমাণের দিক থেকে এটি তাদের ইতিহাসে সর্ববৃহৎ নিলাম। এ নিলামের ফলে কাস্টমসের নিলাম স্থাপনার বড় একটি অংশ খালি করা সম্ভব হয়েছে। পাশাপাশি সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে এবং বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে অনলাইন নিলাম কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা