June 21, 2026, 4:58 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির নির্বাচনী মাঠে গণসংযোগ ও উঠান বৈঠক, মান্নানের পক্ষে ভোট চাইলেন নেতাকর্মীরা

মোঃ সজিব মিয়া

সোনারগাঁয়ের জামপুরে বিএনপির নির্বাচনী মাঠে গণসংযোগ ও উঠান বৈঠক, মান্নানের পক্ষে ভোট চাইলেন নেতাকর্মীরা

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাউতগাঁ গ্রামে এ নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু এবং সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন।

‎অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন এবং জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু হরদার।

‎গণসংযোগ ও উঠান বৈঠকে নেতৃবৃন্দ বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা জরুরি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা