বাংলাদেশ থেকে আসা ফ্লাইটকে স্বাগত জানালো পাকিস্তান।
মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
দীর্ঘ ১৪ বছরের পর করাচির আকাশে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি ফ্লাইটটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। যাত্রীদেরও শুভেচ্ছা জানানো হয়।
সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি বিমানবন্দরে বলেন, গত ১৪ বছর ভারত দুই দেশের ভাইয়ে-ভাইয়ে দূরত্ব তৈরির জন্য ষড়যন্ত্র করেছিল। আজ সব ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশন জানায়, উদ্বোধনী ফ্লাইটটি ছিল যাত্রীতে ভরপুর, যা প্রমাণ করে যে ভারত বাধা দেওয়ার চেষ্টা করলেও দুই দেশের মানুষের ভালোবাসা অটুট। বাংলাদেশ ও পাকিস্তানের এই নতুন পথচলা দীর্ঘজীবী হোক!