June 21, 2026, 3:28 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প

আবিদ হাসান

‎হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

এক সময় যার খ্যাতি ছিল বিশ্বজুড়ে, সেই জামালপুর জেলার ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প আজ বিলুপ্তির পথে। কাঁচামালের ঊর্ধ্বগতি, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের আধিপত্য এবং কারিগরদের মজুরি সংকটে হারিয়ে যেতে বসেছে শত বছরের এই প্রাচীন সভ্যতা।

‎ইতিহাস থেকে জানা যায়, ১৯৪২ সালে লন্ডনের বার্মিংহামে আয়োজিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের শিল্পী জগৎচন্দ্র কর্মকারের তৈরি কাঁসা শিল্প সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়ে স্বর্ণপদক লাভ করেছিল। এক সময় বিয়ে বা আকিকার মতো সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁসার জিনিসের কোনো বিকল্প ছিল না। এমনকি স্বাস্থ্যসম্মত হওয়ায় এর চাহিদাও ছিল ব্যাপক।

‎বর্তমানে প্লাস্টিক ও মেলামাইন পণ্যের সস্তা বাজার এবং কাঁসা তৈরির উপকরণের আকাশচুম্বী দামের কারণে এই শিল্পটি অসম প্রতিযোগিতার মুখে পড়েছে।

‎শিল্প সংশ্লিষ্টরা জানান: অভাবের তাড়নায় বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে দিচ্ছেন অনেক কারিগর। উচ্চমূল্যের কারণে ক্রেতারা বিমুখ হচ্ছেন, ফলে মালিকপক্ষ কারিগরদের পর্যাপ্ত বেতন দিতে পারছেন না। বর্তমানে মাত্র ৮টি প্রতিষ্ঠান কোনোমতে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।

‎ইসলামপুর বাজারের ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানান, যথাযথ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব। ঐতিহ্যবাহী এই শিল্পকে মসলিনের মতো বিলীন হওয়া থেকে রক্ষা করতে সহজ শর্তে ব্যাংক ঋণ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

‎আবিদ হাসান

‎ইসলামপুর, জামালপুর

‎৩১-০১-২৬‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা