কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি তার বক্তব্যে বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক কাহারোল ও বীরগঞ্জ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মোঃ মতিউর রহমান বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। কাহারোল ও বীরগঞ্জ উপজেলার প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা ও সকল কাঁচা রাস্তা গুলি পাকাকরণ করা হবে এবং কাহারোল উপজেলা কে পৌরসভা করা হবে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়নের ব্যাবস্হা করা হবে। ৩১ জানুয়ারী শনিবার সন্ধ্যায় কাহারোল উপজেলার ৪ নং তাড়গাও ইউনিয়নের বোগদইর বাজারে ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সামসুল হকের সভাপতিত্বে, আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ এন সি পি, যুব সমাজ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ গনও বক্তব্য রাখেন।
কাহারোল, দিনাজপুর।