June 21, 2026, 2:38 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ফুলগাঁও বাজারে আবু বকর সিদ্দিকের চেয়ার মার্কার গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

মো লুৎফুর রহমান রাকিব 

ফুলগাঁও বাজারে আবু বকর সিদ্দিকের চেয়ার মার্কার গণসংযোগে উৎসবমুখর পরিবেশ।

 

মো লুৎফুর রহমান রাকিব

আন্তর্জাতিক প্রতিনিধি।

 

লাকসাম উপজেলার পূর্ব নরপাটি ইউনিয়নের ফুলগাঁও বাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবু বকর সিদ্দিক।

 

শনিবার দুপুরে ফুলগাঁও বাজারের বিভিন্ন দোকানপাট, পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আবু বকর সিদ্দিক এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

তিনি বলেন, “জনগণই আমার শক্তি। উন্নয়নই আমার লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে পূর্বের মতোই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।”

 

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশ নেন। পুরো ফুলগাঁও বাজার এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

এদিকে চেয়ার মার্কার পক্ষে স্থানীয়দের সমর্থন ক্রমশ বাড়ছে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা