June 17, 2026, 9:53 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জামপুরে বিএনপির নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত, আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী অঙ্গীকার

মোঃ সজিব মিয়া

জামপুরে বিএনপির নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত, আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী অঙ্গীকার

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া আয়োজনে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল আমিন মোল্লা, দপ্তর সম্পাদক, জামপুর ইউনিয়ন যুবদল।

‎পথসভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর ভূঁইয়া মামুন, সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি; সাইদুর রহমান সোহেল, সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি; আজহারুল ইসলাম সানোয়ার, সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন বিএনপি; আমির হোসেন, সভাপতি, সোনারগাঁ থানা জাসাস; ফজলুল হক ভূঁইয়া, আহ্বায়ক, সোনারগাঁ থানা কৃষক দল; আবু মোরশেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল; সালমা আক্তার কাজল, মহিলা বিষয়ক সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি; এবং অন্যান্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন আবু মুসা ভূঁইয়া, সদস্য সচিব, জামপুর ইউনিয়ন যুবদল; রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক, জামপুর ইউনিয়ন যুবদল; মোঃ মোহন ভুঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদল নেতা; আউলাদ হোসেন, সহ সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি, জামপুর ইউনিয়ন; এবং আব্দুল আজিজ, সভাপতি, জামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদল। এছাড়া জামপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

‎পথসভায় নেতাকর্মীরা জামপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনগণের দুর্ভোগ তুলে ধরেন। প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে জানান, ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে তিনি বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করবেন, রাস্তাঘাটের উন্নয়ন করবেন, সোনারগাঁয়ের উত্তরাঞ্চলে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করবেন, মাদকবিরোধী অভিযান জোরদার করবেন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার রক্ষায় এবং একটি সুখী-সমৃদ্ধ জামপুর ইউনিয়ন গড়তে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

‎কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন এবং উৎসাহ ও সমর্থনের মাধ্যমে নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা