June 17, 2026, 7:00 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রুমিন ফারহানার

মোঃ মুনির

সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার

(৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন।

এর আগেও অনেকবার বিএনপি দলীয় জোট প্রার্থীর নানা অনিয়ম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া ওই নেত্রী আরো উল্লেখ করেন, ইউএনওর পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট হবে না বলে তিনি আশঙ্কা করছেন। ইউএনওর বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার।

এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলব—আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।

তিনি আরো বলেন, ‘প্রশাসনকে বলব, জনবান্ধব আচরণ করেন। আমলা হইছেন মানে রাজা হইয়া যান নাই। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে তাদের যা সমস্যা আইন অনুযায়ী সমাধান করার দায়িত্ব আপনাদের। পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই—মানুষের ক্ষমতা ৫ আগস্ট, ২০২৪-এ দেখেছেন।

সুতরাং মানুষকে ক্ষেপাবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। এ চেষ্টা যদি কেউ করে তাহলে এর দাঁতভাঙা জবাব আমার এলাকার মানুষ দিয়ে দেবে।’

মোঃ মুনির
ব্রাহ্মণবাড়িয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা