গাবতলীতে মোরশেদ মিল্টনের পক্ষে পৌর বিএনপির উদ্যোগে দাঁড়াইল বাজারে গণসংযোগ।
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চিফ, উত্তরবঙ্গ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছে গাবতলী পৌর বিএনপি। গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থী মোরশেদ মিল্টনের জন্য দোয়া কামনা করেন।গণসংযোগকালে নেতাকর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে
মোরশেদ মিল্টনের সালাম নিন, ধানের শীষে ভোট দিন স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত করে তোলেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।নেতৃবৃন্দ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে মোরশেদ মিল্টনকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য।এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন—
সাবেক পৌর বিএনপির সভাপতি ডা. সাবেদ আলী সরকারসিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার বিএনপি নেতা আজিজার রহমান বিএনপি নেতা আরিফিন বিএনপি নেতা ও সাবেক কমিশনার রাসেল সরকার সহ গাবতলী পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠছে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।