June 17, 2026, 5:53 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য বর্ডার গার্ডের

মোঃ আজগার আলী

চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য বর্ডার গার্ডের

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ এয়ারগান ও এর সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘের থেকে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়ি ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স গুলি, ৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার এবং ৫০টি এলকে রেঞ্জ।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব এয়ারগান ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

বর্ডার গার্ড সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এসব অস্ত্র সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা