June 17, 2026, 5:56 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু দায়িত্বে অবহেলার অভিযোগ

মোঃ নুরুল ইসলাম 

ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু দায়িত্বে অবহেলার অভিযোগ।

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাট হাসপাতালে মহিলার মৃত্যু বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, “আমার মাকে ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটার পরে ধামইরহাট  হাসপাতালে ভর্তি করা হয় এবং দায়িত্ব রতদের অবহেলায় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করে। দায়িত্বরত নার্স সঠিক সেবা না দিয়ে রোগীর লোকজনের সাথে অসদাচরণ করে।” পরদিন ৫ ফেব্রুয়ার  বৃহস্পতিবার মৃত মালেকা বেগমকে কবরস্থ করার পরে তার ছেলে মেহেদী হাসান, জামাই জয় রাসেল, প্রতিবেশী নাজমুল হাসান সহ আত্মীয়-স্বজন দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমারের নিকট মৃত্যুর কারণ জানতে চান এবং মৃত্যু সনদ চান। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম মৃত্যুর কারণ বর্ণনা করেন। এবং সঠিক চিকিৎসা হয়েছে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার বলেন, “সেবা প্রদানে স্টাফদের গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ”  পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে সেখানে অনেক লোক উপস্থিত হয়। ধামইরহাট থানার এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বলেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ নুরুল ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা