June 17, 2026, 5:41 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) এর রংপুর জেলার মাসিক আলোচনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

মোহাম্মদ মেহেদী হাসান

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) এর রংপুর জেলার মাসিক আলোচনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে;

 

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মেহেদী হাসান

গংগাচড়া,রংপুর।

 

 

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর জেলার ফেব্রুয়ারি মাসের প্রথম জেনারেল মিটিং আজ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে সংগঠনটির কার্যক্রম, কাঠামো, অর্জন ও ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মিটিংয়ে জানানো হয়, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) হলো জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং এবং এটি একটি সম্পূর্ণ নন-প্রফিট স্বেচ্ছাসেবী সংগঠন। জাগো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমানে জাগো ফাউন্ডেশনের অধীনে বাংলাদেশের ৮টি বিভাগে মোট ১৩টি ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালিত হচ্ছে। এর মধ্যে রংপুর বিভাগে রয়েছে ৩টি স্কুল—রংপুর জেলার কাউনিয়া উপজেলায় একটি, গাইবান্ধা জেলা সদরে একটি এবং দিনাজপুর জেলা সদরে একটি স্কুল। প্রতিটি স্কুলে ৬০০-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৭ সাল থেকে এসব স্কুলে ধারাবাহিকভাবে শ্রেণি ০ থেকে ১০ পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

এছাড়াও মিটিংয়ে জানানো হয়, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ভিবিডি বাংলাদেশের ৬৪টি জেলায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে উপজেলা পর্যায়েও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। জেলা ও উপজেলা কমিটিগুলো স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর ১৭টি লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

মিটিংয়ে গর্বের সঙ্গে উল্লেখ করা হয় যে, ২০২৩ সালে জাগো ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন ইয়ুথ লিড অর্গানাইজেশন ও এনজিওর মধ্যে অন্যতম হিসেবে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করে, যা নোবেল পুরস্কারের সমমানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত। এছাড়াও প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

ভলান্টিয়ারিজমের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সংগঠন যা ২০১১ সাল থেকে প্রতি জেলায় ৩০০-এর অধিক ভলান্টিয়ার নিয়ে টানা মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভিবিডি মূলত জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করছে।

জাগো ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে ইয়ুথ এমপাওয়ারমেন্ট এবং বিশেষভাবে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ভিবিডি তার ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গঠন ও ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।

মিটিংয়ে আরও জানানো হয়, ভিবিডিতে কাজ করার মাধ্যমে ভলান্টিয়াররা এমন কিছু অদৃশ্য দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা অর্থ দিয়ে অর্জন করা সম্ভব নয়। জাগো ফাউন্ডেশনের সুপারিশে ভিবিডির বহু ভলান্টিয়ার ও জাগো স্কুলের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে।

এছাড়াও ভিবিডির শক্তিশালী কমিউনিকেশন নেটওয়ার্ক সম্পর্কে জানানো হয়। ফেসবুকে “VBD” লিখে বাংলাদেশের যেকোনো জেলার নাম সার্চ করলেই সংশ্লিষ্ট জেলার ভিবিডি গ্রুপ পাওয়া যায়, যেখানে শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয় রয়েছে। যে কোনো প্রয়োজনে একটি মাত্র মেসেজের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাওয়া সম্ভব।

মিটিং শেষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলার পক্ষ থেকে সকল তরুণদের মানবসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা