বগুড়া সদরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ শামছুল আলম লিটন, ব্যুরো চীফ (উত্তরবঙ্গ)
বগুড়া, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য পদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলার বুজরুগ বাড়িয়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল নবী সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ওয়ার্ডের সহ-সভাপতি ও বিএনপি নেতা মোঃ আব্দুল কাদের শহর। এছাড়াও উপস্থিত ছিলেন রুবেল কাজী, আব্দুল মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বৈঠকে নেতৃবৃন্দ প্রতিটি ভোটারের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তারেক রহমান ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রতিশ্রুতির বার্তা জনগণের কাছে তুলে ধরেন।
বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। দেশের কৃষক, শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে দলটি নিরলসভাবে কাজ করবে।
তারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ জনগণের ঐক্যবদ্ধ রায়ে আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।