June 17, 2026, 4:39 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

দুর্গাপুরে শিক্ষকদের ‘শিক্ষায় আলোর প্রতীক’ সম্মাননা প্রদান

আল আমিন হাওলাদার

দুর্গাপুরে শিক্ষকদের ‘শিক্ষায় আলোর প্রতীক’ সম্মাননা প্রদান

 

আল আমিন হাওলাদার স্টাফ রিপোর্টার

 

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের উৎসবমুখর পরিবেশে অ্যাডভান্সড মডেল স্কুলের শিক্ষকদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অ্যাডভান্সড মডেল স্কুল মিলনায়তনে এ সম্মাননা স্মারক শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়।

 

‘শিক্ষায় আলোর প্রতীক’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

অ্যাডভান্সড মডেল স্কুলের পরিচালক সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া বলেন,

নিবেদিতপ্রাণ শিক্ষকদের কর্মদক্ষতা ও মানুষ গড়ার কারিগর হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষকদের মনোবল বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্মাননা পেয়ে শিক্ষকরা শিক্ষার গুণগত মান ধরে রাখার এবং আদর্শ জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্মাননা স্মারক প্রাপ্ত শিক্ষক প্রমা সাহা জানান, যেকোন ভালো কাজের স্বীকৃতি পেতে অনেক ভালো লাগে। এটি কাজের পরিধির মান আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গার মাত্রাটা আরো বেড়ে গেলো। আশা করি এ প্রাপ্তি আমার জন্য অনেকটা গর্বের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা