June 13, 2026, 9:16 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ০১ জন আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ০১ জন আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা( ১৪ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ০১ জন আটক করেছে।
২৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৪ ঘটিকায় পত্নীতলা ব্যাটলিয়ন ১৪ বিজিবি বস্তাবর বিওপির টহল রত কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিল সহ ০১ জন চোরাকারবারিকে আটক করে। আটককৃত নওগাঁ জেলার মহাদেব পুর থানার ইশ্বরলক্ষীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (২১)। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধার কৃত মালামাল পুলিশের নিকট হস্তান্তর করে। পত্নীতলা ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন জানান নওগাঁ – জয়পুরহাট সীমান্ত দিয়ে গরু,মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অংগিকার ব্যক্ত করেন।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা