June 17, 2026, 4:27 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি

মোঃ নুরুল ইসলাম 

সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার ৯টি আসনে ১৬ টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পত্নীতলা ১৪ বিজিবি পালন করছে।

 

০১ লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)‘র ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার ০৯টি আসনের ১৬টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। ০১ লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে অদ্যবধি ১৪ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২১,৬১,১০০/- (একুশ লক্ষ একষট্টি হাজার একশত) টাকার বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছেন। এছাড়াও একই সময়ে নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১২২টি যৌথ টহল, ৮৭২টি ডমিনেশন টহল ও তল্লাশী অভিযান এবং ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে রেকি কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময় প্রায় ৬৪,০০০/- (চৌষট্টি হাজার) টাকা অর্থদন্ড করেন। জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির এই টহল তৎপরতা জনগণের মধ্যে আস্থা অর্জন করেছে।

 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল প্রকার অপরাধ দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেও ভোটারগণ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, হণযোগ্য নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

মোঃ নুরুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা