June 21, 2026, 6:27 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

অপরাধ দমন ও সেবায় অনন্য সাফল্য, ময়মনসিংহ রেঞ্জের সেরা সার্কেল এএসপি মো. ইমরুল হাসান ‎

আবিদ হাসান

‎অপরাধ দমন ও সেবায় অনন্য সাফল্য, ময়মনসিংহ রেঞ্জের সেরা সার্কেল এএসপি মো. ইমরুল হাসান

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎বুধবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত নভেম্বর-ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

‎অভিন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ইসলামপুর সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।

‎সংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে সার্কেলের নেতৃত্বে থাকা এএসপি মো. ইমরুল হাসানের কার্যকর, দূরদর্শী ও পেশাদার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইসলামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, হারানো মোবাইল ফোন দ্রুত উদ্ধার, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি এবং থানা দালালমুক্ত রাখতে নেওয়া উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা