June 17, 2026, 2:11 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই- এস এম জিলানী

মিজানুর রহমান বুলু

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই- এস এম জিলানী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,কোন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না।বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রেকে বিশ্বাস করে।যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে।অনেক পথ ও মতের মানুষ থাকবে।অনেক সমালোচনা থাকবে।সব কিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।
আপনারা জানেন,আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করে নাই।এ জন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল।বিএনপি আন্দোলনে না যাওয়া সত্যেও ইন্টেরিয়াম গভমেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
গত শনিবার রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম।কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই।তখন ভোট চাইবার কোন পরিবেশ ছিল না।এখন একটি পরিবেশ তৈরী হয়েছে।এই পরিবর্তীত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আপনাদের কাছে কোন রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না।আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা