April 22, 2026, 12:55 pm
শিরোনাম :
দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো দক্ষিণ পৈরতলায় প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য: আতঙ্কে এলাকাবাসী, আলোচনায় ‘মাদক রাণী’ বানেছা শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সরাইলে মেঘনা পাড়ে অবৈধ মাটি কাটা, ভাঙনের আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ আটক ১। মৌলভীবাজারের নাজমা বেগমের ‘অপহরণ’ নাটক: অতঃপর প্রেমিকসহ আটক !- নাজমা’র বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

আগামী নির্বাচনে জনগণ সন্ত্রাসীকে লাল কার্ড দেখাবে। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হাতিয়া বাসীর সঙ্গে থাকবো।

মোঃ শাহেদ উদ্দিন স্টাফ রিপোর্টার (নোয়াখালী)

আগামী নির্বাচনে জনগণ সন্ত্রাসীকে লাল কার্ড দেখাবে। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হাতিয়া বাসীর সঙ্গে থাকবো।

মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার (নোয়াখালী)

প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম নোয়াখালী (৬) হাতিয়া আসনের তিন তিনবারের দলীয় ও স্বতন্ত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আন্তর্জাতিক ব্যবসায়ী, জাতীয় রাজনীতিবিদ, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য, হাতিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা, আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি হাতিয়া বাসীর সঙ্গে থাকবেন।
হাতিয়ার মানুষ শান্তিপ্রিয়। শান্তির জনপথ হাতিয়াকে অশান্ত করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় হাতিয়ার সাধারণ মানুষ এখন নির্বাচন মুখী। গত সতের বছর ভোটের জন্য লড়াই ও সংগ্ৰাম করা গণতন্ত্রকামী সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশের জনগণ। বাংলাদেশের নির্বাচন এখন কৌশলের ব্যাপার। সামাজিক সুবিচার এখন অবিচারে পরিনত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের উগ্ৰআচরনের কারণে প্রশাসনের স্থবিরতা দেখা দিয়েছে। দেশের সার্বিক পরিচিতি খুব খারাপ। সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে হাতিয়ার জনগণ সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্রবাজ বন ও জলদস্যু এবং মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হাতিয়া বাসীকে তিনি আহ্বান জানান। এ ক্ষেত্রে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে উপস্থিত কর্মী সমর্থকদের সতর্ক করেন। তিনি আরো বলেন, আমি হাতিয়ার সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে করি কারণ হাতিয়ার নাম আজ শুধু বাংলাদেশে -ই নয় বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রের মানুষের মুখে মুখে ও হাতিয়ার নাম উচ্চারণ হয়। দেশের উন্নয়নের অনেক কাজ এখনো বাকি। আধুনিক সুবিধা বঞ্চিত হাতিয়া বাসীর ভাগ্য উন্নয়নে অনেক কাজ করতে হবে। হাতিয়ার উন্নয়ন ও অসম্পূর্ণ কাজ করতে তাকে সহযোগিতা করার আবেদন জানান। এ ক্ষেত্রে হাতিয়াবাসীকে অহিংস রাজনীতিতে বিশ্বাসী হয়ে প্রত্যেক মানুষকে সৎ কর্তব্য প্ররায়ন ও দেশ প্রেমিক হওয়ার পরামর্শ দেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস তিনি এলাকায় আসতে পারেন নি উল্লেখ করে বলেন, যদিও এলাকায় আসতে পারিনি কিন্তু এক মিনিটের জন্য ও হাতিয়ার মাটি ও মানুষের কথা ভুলিনি। মুঠোফোনে প্রতিদিন প্রতিটি এলাকার মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। সোমবার বিকেলে বয়ারচর হাতিয়া বাজার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় উপস্থিত সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থকদের উদ্দেশ্য দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে রবিবার ও সোমবার বিকাল পর্যন্ত হাতিয়ার বিচ্ছিন্ন ২ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে ও বাড়িতে বেশ কয়েকটি স্থানে পথসভা এবং গণসংযোগ করেন। এদিকে জনসভা কে কেন্দ্র করে সকাল থেকে নলেরচর, কেয়ারিংচর,আজিম নগর,থানারহাট, দরবেশ বাজার, জোড়খালী বাজার, টাংকি ঘাট, মোরশেদ বাজার, ভূমিহীন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ সাধারণ জনগণ পায়ে হেঁটে জনসভাস্থলে এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় তিনি বিভিন্ন স্থান থেকে আসা নেতা কর্মী ও সর্বস্তরের উপস্থিত জনতা তাকে কাছে পেয়ে মনের কথা খুলে বলেন এবং বিভিন্ন দাবি জানান। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই। উপস্থিত কর্মী সমর্থকদের এখনই মাঠে নেমে পড়ার আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলুল আজিমের জৈষ্ঠ পুত্র ভবিষ্যৎ কর্ণধার মোহাম্মদ ফারহান আজিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মোহাম্মদ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হোসেন স্বপন, সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাবেক ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন, নলেরচর বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা