June 17, 2026, 5:51 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে —মোঃ মতিউর রহমান

নিজস্ব প্রতিনিধি

আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে —মোঃ মতিউর রহমান।

 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে

 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মুকুন্দ পুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মন্জুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর -১ (বীর গন্জ – কাহারোল) আসনে জামায়াতের এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান।প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। তাই ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার আমাদের। তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীর গন্জ উপজেলা এন সি পির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

 

কাহারোল, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা