আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউলের দাফন সম্পন্ন
আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম রবির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। জানাযা নামাজে ইমামতি করেন, নব নির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার। আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনা বক্তব্য রাখেন, পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন, মরহুমের পুত্র ব্যাংকার শান্ত, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা নুরুল আফসার মুর্তজা। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ক্যাপশান ঃ আশাশুনি পুরাতন জামে মসজিদের সভাপতির জানাযা নামাজ।
আশাশুনিতে জমি জবর দখল নিতে
মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন
আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জমি জবর দখলে বাধা দেওয়ায় মারপিটে জখম, শ্বাসরোধে হত্যা চেষ্টা, ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত সোহরাব আলী সরদারের ছেলে আমিরুল ইসলাম, শাহিনুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে আবির হোসেন, আমিরুল ইসলামের ছেলে ইমন হোসেন ও স্বাধীন হোসেন এবং জনৈক আঃ রাজ্জাককে বিবাদী করে দাখিলকৃত অভিযোগ ও বাদী জানান, আমার স্বামীর নামে ১৬০৪ খং ২৬৮২ ও ২৬৯০ দাগে মাঠপর্চায় ১.০৯ একর জমি রেকর্ড হয়। প্রিন্ট পর্চায় আরএস ৪৬৭ খং ভুলবশত স্বামীর নামের পরিবর্তে সোহরাব আলঅর নামে ০.১৪৮ জমি রেকর্ড হয়। আমরা জানতে পারার পর আমার পুত্র খোকন সরদার ওরফে নুরনবী বিজ্ঞ আশাশুনি সহকারী জজ আদালত, সাতক্ষীরায় দেং ২৪২/২৫ নং মামলা করলে বিজ্ঞ আদালত ১৫/১০/২৫ তাং স্টাটাস্ক আদেশ এবং ২৬/১১/২৫ তাং ০৩ নং আদেশে স্টাটাস্কো আদেশ প্রতিপালন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে ওসি আশাশুনিকে আদেশ দেন। অভিযোগের বিবাদী আমিরুল দিং গত ১৩ ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় বাদীদের বসত বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জমি জমা জবর দখলের চেষ্টা করে। বাদী, মেয়ে অনজিলা খাতুন ও বৌমা বিউটি খাতুন মৌখিকভাবে বাধা নিষেধ করতে গেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করে জখম করে। শ্লীলতাহানী ঘটায়। বসত ঘরে ঢুকে নগদ ২০,০০০ টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন ( ৫৫,০০০ টাকা) নিয়ে নেয়। বাদীর পোতা শিশু নাবির হোসেন (৩) এর কপালে বাঁশের লাঠির আঘাতে জখম করে। আসবাব পত্র ও ঘর বাড়ি ভাংচুর করে অনুমান ৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে। বাদীর গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্বাক্ষীরাসহ পাশের লোকজন মারপিট ঠেকিয়ে দেয়। বিবাদীরা আবারো মারপিট ও প্রান নাশ করার হুমকি এবং মৎস্য ঘের জবর দখল করে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, একজন দারোগাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটর
সাইকেল ২ যাত্রী আহত
আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাঁশের খুটিতে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করে দুই মটর সাইকেল আরোহি আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে বুধহাটার নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলাম বিদ্যুত লাইন থেকে বাঁশের খুটি ব্যবহার করে ব্যস্ততম মেইন সড়ক পার করে দোকান ঘরে বিদ্যুত সংযোগ নেয়। বাঁশের খুটির তার নিচে নেমে গেলে কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আশরাফুল একজন যাত্রী পিছনে নিয়ে মোটর সাইকেলে যাবার সময় ঘটনাস্থলে পৌছলে তারে জড়িয়ে বিদ্যুতায়িত ও দুর্ঘটনা কবলিত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনির বেউলায় আদালতের মতামতে দখলীয় জমিতে ঘর নির্মান
আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বেউলায় আদালতের মতামতকে সম্মান জানিয়ে ভোগদখলীয় জমিতে ঘর নির্মান করা হয়েছে। বিষয়টি রঙ লাগিয়ে ভিন্নখাতে প্রবাহের অভিযোগ করেছেন জমির দখলদার রবিউল ইসলাম দিং।
পদ্মবেউলা গ্রামের নজরুল ইসলাম জানান, তার পুত্র রবিউল ইসলাম ২০০৯ সালে বেউলা মৌজায় এসএ ২৭১ খতিয়ানে আরএস ১১৯১ দাগে ১৫ শতক জমি ক্রয় করে। দ্বাতা পাইথালী গ্রামের মৃত সতীশ চন্দ্র দেবনাথের ছেলে চিত্তরঞ্জন দেবনাথ। জমি ক্রয়ের পর নামপত্তন, রেকর্ড ও ২০২৫ সাল পর্যন্ত খাজনাদি পরিশোধ করি। জমিতে শান্তিপূর্ণ দখলে থাকা অবস্থায় সেখানে থাকা আমাদের ঘর ভেঙ্গে দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পু-১৬১৫/২৫ (আশাঃ) মামলা করেন চম্পারানী দেবনাথ। বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন প্রদান করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদন মোতাবেক নালিশী জমিতে দখলকারীর শান্তিপূর্ণ দখল বজায় থাকবে। ওসি আইনগত ব্যবস্থা নিবেন। মর্মে আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের ২৯/০১/২৬ তারিখের আদেশ হাতে পাওয়ার পর রবিউল ইসলাম পূর্বের স্থানে পুনরায় ঘর নির্মান করেছে, সেখানে জমি জবর দখলের কোন ঘটনা ঘটেনি বলে নজরুল ইসলাম জানান। প্রতিপক্ষ বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য মিথ্যা ও কল্পনা প্রসূত অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবী করেন।