June 15, 2026, 8:04 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, অভিযুক্ত ইউপি সদস্য হেলাল

Reporter Name

মোঃ রেজাউল করিম বিশেষ প্রতিনিধি

 

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে একটি রাস্তার নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হেলাল মেম্বারের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গাফিলতি এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বার। কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে থাকে। এলাকাবাসীর দাবি, রাস্তার কাজে মানসম্মত ইট, বালু ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়নি।

অভিযোগ রয়েছে, প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা করেছে। এতে করে এলাকার সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে এবং সরকারি অর্থ অপচয় হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “রাস্তার কাজ শুরু হওয়ার সময় আমরা ভালো মানের কাজের আশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে খুবই নিম্নমানের কাজ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে থাকে বলে জানিয়েছেন এলাকাবাসী।

তারা আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যয় হলে এলাকার মানুষ দীর্ঘদিন এর সুফল পেত। কিন্তু দুর্নীতি ও অনিয়মের কারণে সেই আশা ভঙ্গ হয়েছে। এবং পুরনো রাস্তার ইট গুলি দিয়ে সে বাড়ি নির্মাণ ও গরিব অসহায় মহিলাদের সেলাই মেশিন দিবে বলে সেটাও আত্মসাৎ করেছে বলে এলাকায়বাসী জানান।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য হেলাল মেম্বারের কাছে জানতে চাইলে সে বলেন আমি কিছু করি নেই এটা আমাকে ষড়যন্ত্র মূলক অভিযোগ উঠিয়েছে। তবে স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা