June 21, 2026, 9:52 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ইসলামপুরের কৃতি সন্তান ড. রাশিদুল হাসানের পিএইচডি অর্জন

আবিদ হাসান

‎ইসলামপুরের কৃতি সন্তান ড. রাশিদুল হাসানের পিএইচডি অর্জন

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

‎জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্ব অঞ্চল গাইবান্ধা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাপিতের চর এলাকার কৃতি সন্তান রাশিদুল হাসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে দীর্ঘ অধ্যবসায়, নিষ্ঠা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই সর্বোচ্চ শিক্ষাগত ডিগ্রি অর্জনে সক্ষম হন।

‎ড. রাশিদুল হাসান প্রখ্যাত শিক্ষাবিদ, সাবেক হেডমাস্টার ইয়াসিন আলী মৌলভী সাহেবের নাতি। তিনি শামছুল হুদা (বিএসসি) ও রওশনআরা তালুকদারের সন্তান। বাবা-মা উভয়েই দীর্ঘদিন স্কুল শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এমন এক শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই ড. রাশিদুল হাসান জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলেছেন।

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

‎ড. রাশিদুল হাসানের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয় এটি তাঁর পরিবার, শিক্ষকবৃন্দ, শুভানুধ্যায়ীসহ ইসলামপুর পূর্ব অঞ্চল এবং সমগ্র উপজেলাবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

‎তিনি তাঁর অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ অভিজ্ঞতা সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎ভবিষ্যতে সুযোগ পেলে তিনি ইসলামপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে তাঁর মেধা ও দক্ষতা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানো যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা