ইসলামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ‘ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ’-এর সভাপতি শরিফুল ইসলাম খান (ফরহাদ)।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ মহিলা দল, যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। শেষে বিশেষ মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।