June 22, 2026, 1:13 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

মোঃ আজগার আলী

উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের পক্ষে আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হয় শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে।

ধানের শীষ প্রতীকের এই জনসভায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তব্যকালে কাজী আলাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের আলোকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নিজের সময়কার উন্নয়নের কথা তুলে ধরে কাজী আলাউদ্দিন বলেন, ওই সময়ে এই অঞ্চলের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

একই সঙ্গে তিনি ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা