June 13, 2026, 11:03 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড মিটিং ও ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠিত।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড মিটিং
ও ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠিত।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার ৯ম বোর্ড মিটিং ও এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩-এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মোরশেদ রেজা, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, ফ্লোর মেম্বার প্রভাষক ফারুক আহমেদ রাজু, করিম চৌধুরী, মোহাম্মদ রুবেল, আলী কদর জীবন ঋতু আকতারসহ অন্যান্যরা।
এতে ​বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া এগিয়ে চলছে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে।
সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী বছরের এজিএম আগামী নভেম্বর মাসে করার পরিকল্পনা রয়েছে তাই সকলকে আরও বেশি বেশি সেবার কাজে সহযোগিতা করে সফলতা অর্জন করতে হবে। সময় মত ২০২৫ এর গ্রহণ যোগ্য তথ্য নির্ভর ডিরেক্টরী প্রদান করায় এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।
বক্তারা সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, “এপেক্স ক্লাব অব পটিয়া তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
আগামী দিনগুলোতে আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ-এর সুনাম বৃদ্ধিতে পটিয়া ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। পরে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী তুলে দেয়া হয় ক্লাবের বোর্ড ও ফ্লোর মেম্বারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা