June 22, 2026, 1:37 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

কালীগঞ্জে র‍্যাবের অভিযান: ৫০৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়ন রায়

কালীগঞ্জে র‍্যাবের অভিযান: ৫০৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

প্রতিবেদক -নয়ন রায়।

 

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কামদেবপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মোঃ মিজানুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। আজ ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান কালীগঞ্জ থানার দাদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আসামির হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা