June 17, 2026, 2:13 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সুকুমার রায়

কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।।

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় কাহারোল উপজেলা বিএনপির উদ্যোগে কাহারোল বাজার ধান হাটী মাঠ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে,

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও ফাদারদের ভাতার ব্যবস্থা করার কথাও বলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী,উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা শামীমা পারভীন , বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমান সহ উপজেলা বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভা টি জনসমুদ্রে পরিনত হয়েছিল।

কাহারোল, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা