June 17, 2026, 4:31 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না — মোঃ মন্জুরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না — মোঃ মন্জুরুল ইসলাম।।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।

আমি নির্বাচিত হলে আমার এলাকার মানুষ বট গাছের ছায়ায় থাকবেন। মসজিদের ইমাম,মোয়াজ্জেম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের ভাতার ব্যবস্থা করা হবে। কাহারোলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন রাস্তা কাঁচা থাকবে না । মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকুরী হবে, টাকার বিনিময়ে চাকরি হতে দেওয়া হবেনা। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোন স্থান দেওয়া হবে না। নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো তুলে ধরেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি২০২৬) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের তরকন্দা বাজার স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোঃ আবু তালেবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক সমর্থক জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনাযর দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।

 

কাহারোল, দিনাজপুর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা