June 17, 2026, 1:12 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

কাহারোল কে পৌরসভা করা হবে –মোঃ মতিউর রহমান

সুকুমার রায় 

কাহারোল কে পৌরসভা করা হবে –মোঃ মতিউর রহমান।।

সুকুমার রায় কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।( ৯ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় কাহারোল বাজার ধানহাটী মাঠ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, দশমাইল এলাকায় একটি ব্যবসায়ী কমার্সসিয়ালজোন করতে চাই। দশমাইলে একটি ইপিজেড করে ২০/৩০ হাজার লোকের কর্সংস্থান করা হবে। কাহারোলকে পৌরসভা করা সহ নানা প্রতুস্রুতি দেন তিনি।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল।

এছাড়াও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এমএম আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, জেলা এন সিপির প্রধান সমন্বয়ক মোঃ একরামুল হক আবির, প্রবীন আলেম মাওলানা মোঃ আশরাফ আলী ইনসান, কাহারোল উপজেলা শিবির সভাপতি ফয়সাল, বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা