June 22, 2026, 7:14 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ আব্দুল আজিজ

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ।

 

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম ২৪ নিউজ

 

উত্তর জনপদের দরিদ্র পীড়িত কুড়িগ্রাম জেলায়

গত কয়েকদিনে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা। সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কুড়িগ্রাম পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সহস্রাধিক

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিনব্যাপী জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদ্রাসায় শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো। প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান । এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, উলিপুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল হক ও চিলমারী উপশাখা ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা