June 21, 2026, 3:36 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

কুমিল্লা–৯ আসনে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে দোলার সমর্থন, তৃণমূলে উচ্ছ্বাস

মো লুৎফুর রহমান

কুমিল্লা–৯ আসনে ঐক্যবদ্ধ বিএনপি

ধানের শীষের পক্ষে দোলার সমর্থন, তৃণমূলে উচ্ছ্বাস।

 

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

 

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মধ্যে ঐক্যের বার্তা দিলেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। তিনি স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন।

 

রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের গোল্ডেন ইস্পা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সামিরা আজিম দোলা প্রয়াত সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা।

 

সংবাদ সম্মেলনে দোলা বলেন, দলীয় স্বার্থ ও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে মাঠে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

 

তার এই ঘোষণায় কুমিল্লা–৯ আসনের তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, এই ঐক্য নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা