June 16, 2026, 9:08 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গফরগাঁওয়ে পাগলায় মাখল খাল ও শিলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী 

আদিলুর রহমান

গফরগাঁওয়ে পাগলায় মাখল খাল ও শিলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী

 

ক্রাইম রিপোর্টার

আদিলুর রহমান (আদিল)

গফরগাঁও ময়মনসিংহ

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৪নং নিগয়ারী ইউনিয়নের মাহাল খালের ওপর ৬০ মিটার ও শিলা নদীর উপর ৮০ মিটার দীর্ঘ দুটি ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষ হতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বেপারী।

 

আবেদনে উল্লেখ করা হয়, জনাব নূরজ্জামান মাস্টারের বাড়ির সামনে অবস্থিত মাহাল খালটি ও হাইখান সাহেবের মসজিদ বরাবর শিলা নদী একটি জনবহুল এলাকার মধ্যে অবস্থিত। ব্রিজ না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে এলাকাবাসী নৌকাযোগে খাল পারাপার করছেন, ও তিন কিলোমিটার দূর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।

 

বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে, তিন কিলোমিটার দূরের পথ ধরে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া অসুস্থ রুগী যাতায়াতের অসুবিধা সহ কৃষিজ পণ্য পরিবহন ও জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কর্মজীবী মানুষদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

এমতাবস্থায়, উক্ত স্থানগুলোতে ব্রিজ নির্মাণ করা হলে স্থানীয়দের যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আবেদনকারী দাবি করেন।

 

জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু এমপির কাছে অত্র এলাকার বাসিন্দারা দাবি জানান, যতদ্রুত সম্ভব উক্ত ব্রিজ দুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা