June 16, 2026, 11:56 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গফরগাঁওয়ে মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী জনসভাঅনুষ্ঠিত হয়

আদিলুর রহমান 

গফরগাঁওয়ে মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী জনসভাঅনুষ্ঠিত হয়।

 

আদিলুর রহমান

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ বি সিদ্দিকুর রহমানের নির্বাচনী জনসভায় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁর সমর্থনে আয়োজিত গণজমায়েত শেষ পর্যন্ত বিশাল সমাবেশ রূপ নেয়।

 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান, তাঁর ভাতিজা ও গফরগাঁও উপজেলার বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান। তিনি বলেন,

“নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। হাঁস মার্কায় ভোট দিয়ে এবি সিদ্দিকুর রহমানকে বিজয়ী করার জন্য গফরগাঁওবাসীর প্রতি আহ্বান জানাই।”

 

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম আর খায়রুল, সঞ্চালনা করেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান।

 

এছাড়া উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের মেয়ে, ব্যারিস্টার রিফাত রহমান, শাকিলা রহমান, শামামা রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, শহিদুর রহমান১০ নং উস্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির সরকার, উস্তি ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি গেদু মেম্বার, উস্থি ইউনিয়নের যুবদল নেতা জাহিদ হাসান মুকুট সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।

 

বক্তব্যে মুশফিকুর রহমান বলেন,

“আমার বাবা মরহুম ফজলুর রহমান সুলতান ছিলেন গফরগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা। আজ তাঁর সন্তান হিসেবে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে—এতে আমার কোনো আক্ষেপ নেই। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমার চাচা এবি সিদ্দিকুর রহমান সবসময় আপনাদের পাশে ছিলেন।”

 

তিনি আরও বলেন,

“আগামী ১২ ফেব্রুয়ারি হাঁস প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন—জনগণ আমাদের বহিষ্কার করেনি।”

 

এবি সিদ্দিকুর রহমান বলেন, আমি যদি এমপি হতে পারি পাগলা একটি উপজেলা করে দেব, গফরগাঁওয়ে একটি টেক্সটাইল করে দিব যাতে করে পঞ্চাশহাজার লোকের কর্মসংস্থার ব্যবস্থা হয়, এছাড়া চাঁদাবাদ সন্ত্রাস ও মাদক মুক্ত গফরগাঁও গড়ে তুলব ।

 

এবি সিদ্দিকুর রহমানের তিন কন্যা তার বাবার পক্ষে হাঁস প্রতীকে ভোট চান এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

এর আগে বিকেল তিনটা থেকেই গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন। জনতার ভিড়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা