June 16, 2026, 6:10 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গভীর নলকূপ বিতরণে অনিয়মের অভিযোগ, মিলছে না সুবিধাভোগীর তালিকা

মিলন সিদ্দিকী

গভীর নলকূপ বিতরণে অনিয়মের অভিযোগ, মিলছে না সুবিধাভোগীর তালিকা

প্রতিবেদক: মিলন সিদ্দিকী

২০২৪–২৫ অর্থবছরে গভীর নলকূপ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদনকারীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে মাত্র ১৯২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। তবে প্রকৃত সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানির সংকট নিরসনে বহু মানুষ গভীর নলকূপের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও অনেক যোগ্য আবেদনকারী এখনো কোনো সুবিধা পাননি।

এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে সংশ্লিষ্ট স্বাস্থ্য উপসহকারীর কাছে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি নির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে বারবার পরদিন আসতে বলেন। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে প্রভাবশালীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

তবে স্থানীয় পর্যায়ে তালিকা ও বণ্টন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্বাস্থ্য উপসহকারী জানান, “তালিকা ঊর্ধ্বতন দপ্তর থেকে পাঠানো হয়েছে। আমাদের হাতে বিস্তারিত তথ্য নেই।” তবে তিনি লিখিত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সচেতন মহলের মতে, সরকারি সুযোগ-সুবিধা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। দ্রুত তদন্ত করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা