June 21, 2026, 7:12 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই টেইলার্স ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা 

সুমন মালি

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই টেইলার্স ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা

 

সুমন মালি পটুয়াখালী থেকে:

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সদর রোডের ‘ভাই ভাই টেইলার্স’ ও ‘সেঞ্চুরি টেইলার্স’ নামের দোকান দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ভাই ভাই টেইলার্স’ এর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত সেঞ্চুরি টেইলার্সের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, “রাত পৌনে ১২টার দিকে আমরা আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এসে দেখি আমাদের পাশের দোকান ভাই ভাই টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আমাদের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। সব পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এই মুহূর্তে বলা কঠিন।”

গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, “আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে ও ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা