June 22, 2026, 2:32 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গাইবান্ধায় আমীরে জামায়াতের ডা. শফিকুর রহমানের জনসভা সফল করতে বিশাল মিছিল

আবু জাফর মন্ডল

গাইবান্ধায় আমীরে জামায়াতের ডা. শফিকুর রহমানের জনসভা সফল করতে বিশাল মিছিল

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধার পলাশবাড়ীতে আগামীকাল শনিবার ২৪ জানুয়ারি সকাল ৯টায় এস এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পলাশবাড়ী আগমন এ অঞ্চলের ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

 

তারা আগামীকালের জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা জনসভা সফল ও আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা