গাইবান্ধা জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পুলিশে কর্মরত নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ০৯ (নয়) জন পুলিশ সদস্য এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়।
পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও বেশি আন্তরিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব হিফজুল আলম মুন্সী, পুলিশ পরিদর্শক (নি:), অপরাধ শাখা, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।