June 17, 2026, 1:12 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ

মোঃসুলতান মাহমুদ

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ।

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে পাঁচ জনকে। দগ্ধদের বেশিরভাগই তরুণ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দগ্ধদের বার্ন ইন্সটিটিউটে আনা হয়। আহতরা হলেন- হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)। বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান, আহতদের শরীর পাঁচ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে অনেকগুলো গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নেওয়া হয়।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মো. শাহিন আলম জানান, আহত বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা