June 21, 2026, 9:06 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

Reporter Name

গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

নিজস্ব প্রতিনিধিঃ

গ্রাম বাংলার মাটিতে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিভাবান শিল্পী সুযোগের অভাবে অনেক সময় হারিয়ে যায় অন্ধকারের আড়ালে। সেই লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করে আলোর পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বিশিষ্ট গীতিকার রাজ আলমগীর।

তারই পরিকল্পনা ও পরিচালনায় নওপাড়া ইউনিয়নের আলীপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে উপজেলা ভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘গ্রাম থেকে তারকা’। এই আয়োজন ইতোমধ্যেই সংগীতপ্রেমী মানুষ ও তরুণ শিল্পীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়ে ছিলেন, গীতিকার সুরকার ও প্রফেসর বেলাল হোসেন, গীতিকার সুরকার শিল্পী ও প্রফেসর মশিউর রহমান, গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক মাসুদ, গীতিকার সুরকার শিল্পী বাংলাদেশ বেতার ও প্রভাষক রবীন্দ্রনাথ মন্ডল, গীতিকার সুরকার ও প্রিন্সিপাল সাগর, বিশিষ্ট সংগীত শিক্ষক তারকনাথ মজুমদার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুল ইসলাম রঞ্জু।
এই সংগীত প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন বেতার শিল্পী ও সংগীত শিক্ষক আলী আক্কাস।

এ প্রতিযোগিতার ব্যাপারে পরিচালক রাজ আলমগীর বলেন, গ্রামাঞ্চলে এমন অনেক প্রতিভাবান কণ্ঠ রয়েছে, যারা সঠিক মঞ্চ ও সুযোগের অভাবে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। সেই শিল্পীদের জন্য একটি স্বপ্নের মঞ্চ তৈরি করতেই ‘গ্রাম থেকে তারকা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন। নিজেদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মন জয় করে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার প্রত্যয়ে তারা গান পরিবেশন করেন। প্রতিযোগীদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক ও অতিথিরা।
আয়োজক ও গীতিকার রাজ আলমগীরের এই উদ্যোগকে স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, গ্রামীণ পর্যায়ের শিল্পীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করবে।
স্থানীয়দের আশা, গীতিকার রাজ আলমগীরের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান শিল্পীরা একদিন জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। গাইতে পারবে নিজের পরিচয়ে মৌলিক গান, আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই এগিয়ে চলছে ‘গ্রাম থেকে তারকা’, যেখানে গ্রামের মেধা ও প্রতিভা খুঁজে পাচ্ছে নতুন পরিচয়, নতুন সম্ভাবনা এবং নতুন আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা