June 21, 2026, 10:38 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বজিৎ চন্দ্র সরকার

গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার:-স্টাফ রিপোর্টার

(গোপালগঞ্জ)

 

গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি—এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজন করা হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আরিফ-উজ-জামান।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহতাব উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ সাংবাদিক ও সুধীজনেরা।

 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেক। এতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন জানান, মুকসুদপুর উপজেলায় মোট ৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১১৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা