June 22, 2026, 6:34 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

গোপালগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম

ইস্রাফিল খান

গোপালগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম

 

ইস্রাফিল খান,কোটালীপাড়া (গোপালঞ্জ) প্রতিনিধি:

 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম। ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আ: আজিজ মক্কী।

মঙ্গলবার (২০ জানুয়রি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন এম এম রেজাউল করিম।

জানা গেছে, জামায়াত ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোর ১০ দলীয় জোট কৌশলগত কারণে আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম।

মনোনয়ন প্রত্যাহারের পর রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল সংগঠন, যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দল ও জোটের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান। এ বিষয়ে তার কোনো ধরনের অনুযোগ বা হতাশা নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রার্থী হিসেবে যে আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে তিনি মাঠে কাজ করেছেন, ঠিক একইভাবে এখন জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতেও তিনি এবং তার দল সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। ইসলামি মূল্যবোধ ও মানুষের কল্যাণে দল যে ভূমিকা প্রত্যাশা করে, তিনি সেভাবেই দায়িত্ব পালন করে যেতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা