চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি মুজিব গ্রেফতার
Reporter Name
- Update Time :
Friday, March 27, 2026
/
-
64 Time View
/
-

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হক (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুজিবুল হক হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম।
র্যাব জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চকবাজার থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, এক ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মুজিবুল হক হাটহাজারীর মাদার্শা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে চকবাজার থানায় সোপর্দ করা হয়েছে।
আরও সংবাদ