June 22, 2026, 3:36 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার আসামি দখলবাজ সন্ত্রাসী ভোলা আটক

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার আসামি দখলবাজ সন্ত্রাসী ভোলা আটক

 

এনামুল হক রাশেদীঃ

 

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এহতেশামুল হক ভোলার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এহতেশামুল হক ভোলা বাকলিয়া এলাকায় একজন পরিচিত দখলবাজ ও সন্ত্রাসী হিসেবে কুখ্যাত। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর তিনি বিএনপি নেতা আসলাম চৌধুরীর নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অবৈধ দখলবাজিতে জড়িয়ে পড়েন।

সম্প্রতি কর্ণফুলী শাহ আমানত সেতুর নগর প্রান্তে কর্ণফুলী নদীর নাব্যতা পুনরুদ্ধারে ড্রেজিং কাজে নিয়োজিত মেসার্স সিক্স স্টার সিন্ডিকেটের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন ভোলা। চাঁদা না পেয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই প্রতিষ্ঠানের বালুমহাল দখল করে কোটি টাকার বালু বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বাকলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

বাকলিয়া থানা পুলিশ সূত্র আরও জানায়, ভোলার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর আগে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের কুপিয়ে অঞ্জলী রানী দেবীকে হত্যা করা হয়।

এ ঘটনায় তার স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরুতে থানা পুলিশ এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশ করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা