June 21, 2026, 6:23 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চট্টগ্রামে নির্বাচনী প্রচারনার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে নির্বাচনী প্রচারনার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রাম নগরীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর পক্ষে গণসংযোগ শেষে কর্মী-সমর্থকরা দলবদ্ধভাবে ফিরছিলেন। আমবাগান এলাকায় রেললাইনের পাশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কার্যালয়ের সামনে পৌঁছালে তারা স্লোগান দিতে শুরু করেন।

এ সময় কার্যালয়ের ভেতরে অবস্থানরত বিএনপি কর্মীরা বাইরে এসে পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাদের অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে বিএনপি পক্ষের অভিযোগ, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “দুই দলের পাল্টাপাল্টি স্লোগান থেকে উত্তেজনার সৃষ্টি হয়। আমাদের পুলিশ টিম আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জানতে পেরেছি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পুলিশের উপস্থিতির সময় এটি হয়নি।”

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা