June 22, 2026, 3:38 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপিতে অনুপ্রবেশ করতে পারবে না: তমিজ উদ্দিন

সম্রাট আলাউদ্দিন

চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপিতে অনুপ্রবেশ করতে পারবে না: তমিজ উদ্দিন

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা) ঢাকার ধামরাইয়ে গণঅভ্যুত্থানের পর যারা সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত ছিল তারা কেউ বিএনপিতে অনুপ্রবেশ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. তমিজ উদ্দিন।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বেলা এগারোটার দিকে ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, যারা বিগত ১৬ মাস চাঁদাবাজির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ দখলদার থাকবে না। যারা সন্ত্রাসী কর্মকান্ড করেছে, চাঁদাবাজি করেছে আমি যদি বেঁচে থাকি, বিএনপি যদি আমার সাথে থাকে আর আপনারা যদি আমার পাশে থাকেন তারা যত শক্তি নিয়েই আসুক ঐসব সন্ত্রাস চাঁদাবাজ দলে অনুপ্রবেশ করতে পারবে না।

 

ধানের শীষের প্রার্থী তমিজ উদ্দিন পৌরবাসীকে অনুরোধ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল সকাল আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমি গত ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সকলেই আমাকে চেনেন জানেন। সবাই বক্তব্যে বলেছেন, আমাদের অভিভাবক তমিজ উদ্দিন। তাই আমাদের আচার আচরণ যেন তেমনি হয়। মানুষ যেন বুঝে যারা সন্ত্রাসী করেছে তারা বিএনপির কেউ না। বিএনপির লোকজন চাঁদাবাজি করেন না।

 

এসময় নেতাকর্মীরা ঢাকা-২০ ধামরাই আসনে সর্বোচ্চ ভোট দিয়ে আলহাজ্ব তমিজ উদ্দিন কে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

নির্বাচনী প্রচারণা উদ্বোধন কালে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ।

 

ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ নির্বাচনী প্রচারনার উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা