June 17, 2026, 1:08 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো —হারুনুর রশীদ

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভা ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি তার বক্তব্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে রেখে

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারওয়ার জাহান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা