June 16, 2026, 2:35 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

চান্দিনায় বিলের মাঝে মাদক সেবন: ২ যুবক আটক, ৩ মাসের জেল

Reporter Name

চান্দিনায় বিলের মাঝে মাদক সেবন: ২ যুবক আটক, ৩ মাসের জেল

​ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি

 

​চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় মাদক সেবনকালে হাতেনাতে দুই যুবককে আটক করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বেলাশহর সংলগ্ন আরএনআর (RNR) পাম্পের পেছনের বিলের মধ্যে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

​সাজাপ্রাপ্তরা হলো:
​মো. সোহাগ মিয়া (২৬), পিতা- হারুন মিয়া।
​আমান হোসাইন (২১), পিতা- মৃত কছির।
তারা উভয়েই চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার বাসিন্দা। অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম বেলাশহর এলাকার আরএনআর সিএনজি স্টেশনের পেছনের নির্জন বিলে মাদক সেবনের আসর বসেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় এবং সাথে মাদকসহ সোহাগ ও আমানকে হাতেনাতে আটক করা হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, “মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”

​সাজাপ্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা